Skip to main content

Posts

Showing posts from July, 2019

রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের নিহত অমল ঘোষের বাড়িতে আজ অন্ত্যেষ্টিক্রিয়ায় বিধায়ক মোহিত সেনগুপ্ত

রায়গঞ্জ থানার সুভাসগঞ্জ পালপাড়া নিবাসী শ্রী অমল ঘোষ গত শনিবার (২০-০৭-২০১৯) অজানা আততায়ীর আক্রমণে নিহত হন বলে খবরে প্রকাশ ও এলাকাবাসীরাও দাবী করছেন। উত্তর দিনাজপুর জেলার সুভাসগঞ্জ গ্রামের পালপাড়া নিবাসী শ্রী অমল ঘোষ গত তারিখ ২০-০৭-২০১৯ রোজ শনিবার নিখোঁজ হওয়ার পরেরদিন তার মৃতদেহ সুভাষগঞ্জের এক খালের ধারে পাওয়া যায়। কিন্তু কিভাবে কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ। তাই আজকে নিহত অমল ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাকে শ্রদ্ধা জানাতে উত্তর দিনাজপুরজেলা কংগ্রেস সভাপতি,  বিধায়ক ও রায়গঞ্জের রূপকার শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় উপস্থিত হয়েছিলেন। শোকার্ত পরিবারের পাশাপাশি আরোও অনেক লোকজন ছিলেন তারা প্রত্যেকেই বিধায়কের কাছে দাবী করেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন কঠিন শাস্তি হয়, এই পরিবার যেন সঠিক বিচার পায় এটা দেখবেন। এবং নিহত অমল ঘোষের স্ত্রী বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়েন এবং দাবী করেন, যারা আমার স্বামীকে খুন করেছে তাদের যেন কঠিন শাস্তি হয়। নিহত অমল ঘোষের স্ত্রী ও সন্তান মাননীয় বিধায়ক বলেন, আজকে যে ঘটনা ঘটেছে এটা খুব ...

রায়গঞ্জের রাধাগোবিন্দ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক মোহিত সেনগুপ্ত

রায়গঞ্জের রাধাগোবিন্দ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত। আজকে রায়গঞ্জের রূপকার মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় রায়গঞ্জের এলআইসি মোড়ের পাশে রাধাগোবিন্দ মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে উপস্থিত হন। উক্ত মন্দির কমিটির সদস্যরা তাকে ফুলের মালা ও কপালে চন্দনের ফোটা দিয়ে সাদরে বরণ করেন এবং ভক্তগনের মধ্যে মায়েরা উলুধ্বনি দিয়ে বরণ করে নেন ও সম্বর্ধনা দেন। উপস্থিত ছিলেন ভক্তগন ও মন্দির কমিটির সদস্য সুবল সরকার ও অমল বাবু এবং বৈদ্যনাথ বাবু। তারা মন্দির সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন এবং বিধায়কের কাছে মন্দির সংস্কারের জন্য সহযোগিতার হাত বাড়ানোর আবেদন করেছেন। মাননীয় বিধায়ক উপস্থিত মন্দির কমিটির সদস্যদের বলেন যে সরকারিভাবে মন্দির বা মসজিদে সরাসরি কোনো রকম অর্থ সরবরাহ করা যাবেনা, নিষিদ্ধ করা হয়েছে। তবুও আমি চেষ্টা করবো যাতে অন্য কোন ভাবে যদি সাহায্য করা যায় আপনাদের মন্দিরের জন্য। আমি আমাদের সাংসদ কোটার ভিত্তিতে এই মন্দির নির্মাণের সহযোগিতা করার চেষ্টা করবো। কারণ রায়গঞ্জে বয়স্ক মানুষদের থাকার জায়গা নির্দিষ্ট কোন স্থান নেই...

তিন তালাক বিল মুসলিম মহিলাদের সহায়ক নয় সংসদে বলেন এমপি সুস্মিতা দেব

আসামের প্রদেশের শিলচর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের সাংসদ মাননীয়া সুস্মিতা দেব মহোদয়া গত শীতকালীন লোকসভা অধিবেশনে 'তিন তালাক বিল' এর উপরে জোরালো বক্তব্য রাখেন। তিনি বলেন‌, তিন তালাক বিলের আসল উদ্দেশ্য মুসলিম মহিলাদের ক্ষমতায়ন নয়, মুসলিম পুরুষদের দ্বারা দণ্ডিত করা। ক্ষমতায়নের নামে আপনি মুসলিম মহিলাদের একটি ফৌজদারি মামলা দায়ের করা ছাড়া আর কিছুই দিচ্ছেন না। আসামের শিলচর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সাংসদ মাননীয়া সুস্মিতা দেব মহাশয়া সংসদের গত শীতকালীন অধিবেশনে (২০১৮) জোড়ালোভাবে বক্তব্য রাখেন। দেখুন সেই ভিডিওটি। The real purpose of the tri-divorce bills is not to empower Muslim women. To be punished by Muslim men. In the name of empowerment, you are giving women nothing but a criminal case - National Congress MP Mannia Sushmita Dev, speaking in the winter session of Parliament, last year. Watch that video.

জেলার হজযাত্রীদের সঙ্গে দেখা করলেন বিধায়ক মোহিত সেনগুপ্ত

জেলার হজ যাত্রীদের সঙ্গে দেখা করলেন বিধায়ক রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে। উত্তর দিনাজপুর জেলার অনেক হজযাত্রী হজ করার উদ্দেশ্যে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়েছেন ট্রেনে চেপে যাওয়ার জন্য। রায়গঞ্জের বিধায়ক ও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় সমস্ত হজযাত্রীদের সঙ্গে আজ রায়গঞ্জ রেল-স্টেশনে দেখা করতে এলেন এবং আপনাদের যাত্রা শুভ হোক বলে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। হজ যাত্রীদের মুখে সবার আনন্দ যে আমাদের জেলার কংগ্রেসের নেতা আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন এবং তারা সবাই গর্বিত মনে করছেন। সেখানে রেলস্টেশনে উপস্থিত এক ব্যক্তি বলেন, ইতিপূর্বে এইভাবে দরদ নিয়ে কোনো রাজনৈতিক নেতা বা কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। Met with Pilgrims at the Raiganj Railway Station - MLA Mohit Sengupta

রায়গঞ্জ ব্লকের বন্যা কবলিত এলাকার মানুষ বিপদগ্রস্ত - ডি এম এর নিকট বিধায়কের ত্রাণের দাবী

নিজস্ব প্রতিনিধি: রায়গঞ্জ ব্লকের বন্যা কবলিত এলাকার মানুষ বিপদগ্রস্থ - ডি এম এর নিকট ত্রাণের দাবী ও দাবীপত্র পেশ করলেন MLA মোহিত সেনগুপ্ত । উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত গ্রামগুলির মধ্যে বাহিন, কুমারজোল, মাধবপুর, কামারতলি, গোয়াবারি, ভুলকাই, বিষ্ণুপুর, কমরোল, লহুজগ্রাম, টেঙ্গ্রা, বালিরপর, ছিট মহারাজপুর এবং ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত গ্রামগুলির মধ্যে জুগিয়ামের, ভিটিহার, রহমতপুর, বালিচর, গোয়ালদহ, নয়াটুলি, অনন্তপুর, ছোটভিটিহার, পারারপুকুর, খিরাবাড়ি, দুপদোয়ার প্রভৃতি বন্যা কবলিত এলাকায় রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি শ্রী মোহিত সেনগুপ্ত সমস্ত এলাকা পরিদর্শন করে বলেন, আমি পরিদর্শন করে দেখেছি বন্যা বিধ্বস্ত এলাকায় প্রচন্ড দুরবস্থার মধ্যে অধিবাসীরা আছেন। অতিসত্বর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বন্যার মোকাবিলা করে গ্রামবাসীগন যেন সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য জেলা কমিটিতে জরুরী বৈঠক করে বাহিন ও গৌরী গ্রাম পঞ্চায়েতের বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে রায়গঞ্জের রূপকার ও বিধায়ক শ্রী মোহিত সেন...

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বৈধ কাগজ না দেখাতে পারায় কাটমানির অভিযোগে জমি ফেরত প্রকৃত মালিককে

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বৈধ কাগজ না দেখাতে পারায় কাটমানির অভিযোগে জমি ফেরত প্রকৃত মালিককে নিজস্ব সংবাদদাতা: বাংলায় আবার লজ্জাজনক ঘটনা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় জমির বৈধ কাগজ দেখাতে অপারগ হ‌ওয়ায় কাটমানির অভিযোগ ওঠা জমি ফেরত দিতে বাধ্য হলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। রায়গঞ্জের রূপকার, মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয়ের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের যে আন্দোলন ও পথসভা গত কয়েকদিন আগে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা হয়েছিল, এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক কে এ বিষয়ে তদন্ত করে দেখবার কথা বলা হয়েছিল। তাছাড়াও  জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল আজ তা সত্যে পরিণত হল। জানা যায়, দুর্নীতিপরায়ন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তাদের স্বপক্ষে জমির কোন বৈধ কাগজপত্র ভূমি দপ্তরের আধিকারিকের নিকট পেশ করতে পারেননি। ভূমি সংস্কার দপ্তর তদন্ত সাপেক্ষে, প্রকৃত জমির মালিককে আবার উক্ত জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র সঠিক করে সেই জমির মালিকানার বৈধ কাগজ তার হাতে তুলে দেন। এবং কি করে এই অবৈধভাবে জমির কাগজ তৈরি করা হয়েছিল তার তদন্ত করা হবে বললেন আধিকারিক মহাশয়...

কাটজমি দুর্নীতির অভিযোগ - নথি দেখাতে ব্যর্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

কাটজমি দুর্নীতির অভিযোগ - নথি দেখাতে ব্যর্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। (কাটমানি নিয়ে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনের ছবি গত ৪ তারিখের।) নিজস্ব সংবাদদাতা : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ভুয়ো কাগজপত্র দেখিয়ে প্রায় ৩০ শতক জমি দখলের অভিযোগে এখন রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের কাঠগোড়ায়। অভিযোগ করেছেন উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত রায়গঞ্জ শহরের বীরনগরের বাসিন্দা শ্রী নারায়ন চন্দ্র দাশ মহাশয়। তিনি পরিষ্কার অভিযোগ করেন তার জমির দাগ নম্বর পাল্টে ২০১৭ সালে এই মিউটেশন করা হয়েছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার জমি জবরদখল করে রেখেছে। ভূমি সংস্কার দপ্তরের নিকট জানা যায়, গত বৃহস্পতিবার এই জমি সংক্রান্ত সমস্যা নিয়ে শুনানির জন্য দুই তরফের প্রতিনিধিকে ডাকা হয়েছিল ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সামনে। জমির অভিযোগকারী নারায়ণ চন্দ্র দাস এর তরফ থেকে জমির সমস্ত নথি দেখানো হলেও, বিশ্ববিদ্যালয় কোন জমি সংক্রান্ত কোনো অনুমতিপত্র বা নথিপত্র দেখাতে পারেনি। বি,এল,আর,ও সাহেব শ্রী প্রদীপ গিরি বাবু বলেন, দুপুর তিনটে নাগাদ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ...

উত্তর দিনাজপুর জেলার মানুষের সুচিকিৎসার ও পরিকাঠামো উন্নয়নের দাবীতে যুব কংগ্রেসের জেলা জুড়ে আন্দোলন ও BMOH কে স্মারকলিপি প্রদান

উত্তর দিনাজপুর জেলার মানুষের সুচিকিৎসার ও পরিকাঠামো উন্নয়নের দাবীতে যুব কংগ্রেসের জেলা জুড়ে আন্দোলন ও BMOH কে স্মারকলিপি প্রদান। Uttar Dinajpur Youth Congress Movement for the Development of the Treatment and Infrastructure of the people of Uttar Dinajpur - Deputation to BMOH. উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গ্রামের মানুষের সুচিকিৎসা ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস জেলার প্রত্যেকটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক (BMOH) কে স্মারকলিপি প্রদানেযৌথ কর্মসূচী গ্রহন করা হয় এবং এই কর্মসূচী রুপায়নের লক্ষে আজকে রায়গঞ্জের মহারাজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ( BPHC) সাধারণ মানুষের সুচিকিৎসার দাবী ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি দ্বয় যথাক্রমে সৌভিক রায় ও সোমনাথ দে উভয়ের যৌথ নেতৃত্বে রায়গঞ্জ ব্লকের ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক কে Deputation দেওয়া হল। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারন সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকৎ আলী,...

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রুপায়নে ও উন্নয়নে মোহিত সেনগুপ্তের নামে কুৎসা রটানোর চেষ্টা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রুপায়নে ও উন্নয়নে  মোহিত সেনগুপ্তের   নামে  কুৎসা রটানোর চেষ্টা । The implementation and development of Raiganj University some stalwarts are trying to spread slander in the name of Mohit Sengupta. মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয় সম্পর্কে কিছু বক্তব্য। আজীবন আপোষহীন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহান জননেতা রায়গঞ্জের রূপকার শ্রী মোহিত সেনগুপ্ত। রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের মধ্যে অতীব বৈশিষ্ট্যমন্ডিত দিক হচ্ছে প্রতিক্রিয়াশীল সমাজ ও পরিবেশের মাঝে তার রাজনীতি সঠিকভাবে প্রয়োগে পিছপা হতে আমরা কখনো দেখিনি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আমরা দেখেছি, গরীব মানুষের জীবনমান উন্নয়নে ও সার্বিক সমাজ প্রগতি অর্জনে তার প্রচেষ্টা আজও নিরলস এবং বহমান। তিনি আজ পর্যন্ ত লাগাতার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন আগামী দিনেও তা অব্যাহত থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।  কারণ এই অকৃতদার ব্যক্তির তার কোনো পিছুটান নেই, আজ তার পরিবার সারাবাংলা তথা মাতৃভূমি ভারতবর্ষ। তিনি এখন আমার, আপন...

মালদহের বৈষ্ণবনগরে সানাউল আলীকে নৃশংসভাবে হত্যা - পরিবারের পাশে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান

Sheikh Sanaul Ali Brutally Murdered in Baishnabnagar, Malda - Opposition Leader of the state Abdul Mannan beside the family. মালদহের বৈষ্ণবনগরে সানাউল আলিকে নৃশংসভাবে হত্যা - পরিবারের পাশে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান সাহেব বলেন, সদ্য লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পশ্চিম বাংলায় ধর্মীয় রোষের দাবানলে একের পর এক অত্যাচার, খুন লেগেই আছে এবং বর্তমান সরকার ও প্রশাসন সাম্প্রদায়িক সম্প্রীতি মোকাবেলায় ব্যর্থ এবং পরিণতিতে মালদহের বৈষ্ণবনগরে এক অতি সাধারন পরিবারের এক ব্যক্তি, শেখ সানাউল আলিকে নৃশংস ভাবে হত্যা করেন কিছু দুষ্কৃতী। মালদহ জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলমের আহ্বানে এবং জনাব আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে এবং প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান সহ কংগ্রেস পরিষদীয় দল ও বাম নেতা সুজন চক্রবর্তী এই নৃশংস হত্যার প্রতিবাদ স্বরূপ মৃত শেখ সানাউল আলির পরিবারের সঙ্গে দেখা করে, পাশে থাকার আশ্বাস দেন এবং অপরাধীদের চিহ্নিত করে অতিসত্ত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃতের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি সরকারে...

দিশাহীন বাজেট এবং কর্মসংস্থানের কোন সঠিক দিশা নেই - মোহিত সেনগুপ্ত

Budget for India 2019 is completely devoid of the people of the common people, peasants, workers and working people, teachers, students, women & children and there is no proper direction of employment - said our beloved leader and MLA of Raiganj, Mr.  Mohit Sengupta 2019 সালের জন্য ভারতের বাজেট ঘোষণাঃ- এককথায় এবারের বাজেট দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দিক থেকে পুরোপুরি দিশাহীন এবং কর্মসংস্থানের কোন সঠিক দিশা নেই - বলেছেন জননেতা মোহিত সেনগুপ্ত। দেশের বাজেট কাটছাঁট এখন ঐতিহ্য হয়ে গেছে। অবশ্য নিয়ম অনুযায়ী বাজেট ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকবারই কাটছাঁট করে ছোট করা হয়। এছাড়া প্রকৃত বাজেট বাস্তবায়নে দেখা গেছে আরও কম হয়। এর কারণ হচ্ছে অতি উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করে মোদীজী মনে করছেন বড় বাজেট দিতে পারলে বাহবা পাওয়া যাবে। কারণ এই বাজেট বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামায় না। তিনি মনে করেন, বাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণার জন্য প্রয়োজন রাজনৈতিক প্রতিশ্রুতি। সেদিক বিবেচনা করে আয়ের লক্ষ্যমাত্রার সাপেক্ষে ব্যয় নির্ধারণ করা দরকার। তাহলেই বাজেট পুরো...

শাসক দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ - কংগ্রেসের প্রতিবাদ মিছিল কালিয়াগঞ্জ ব্লক ও শহরে

Katmani accusations against the ruling party, Congress protests in KaliyaGanj block and town. উত্তর দিনাজপুর কংগ্রেস: নিউজ সার্ভিস: শাসক দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, কংগ্রেসের প্রতিবাদ মিছিল কালিয়াগঞ্জ ব্লক ও শহরে। Katmani Accusations against the Ruling Party, Congress protests in Kaliyaganj Block and Town. উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি ও রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয়ের নির্দেশে কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেসের উদ্বেগে কাটমানি নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। নেতৃতে ছিলেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত, কালিয়াগঞ্জ যুব কংগ্রেস মুখপাত্র সৌম্য দত্ত (বাবাই দা), ব্লক যুব কংগ্রেসের সভাপতি গিরিধর প্রামাণিক, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরী দত্ত দাম প্রমুখ। আজকের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস ওয়ার্কার্স সভাপতি মোঃ মামুন রেজা, শহর কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তুলসি, প্রমুখ। কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত অঞ্চল নেতৃত্ব সহ অনেক কংগ্রেস কর্মী ও সমর্থকগন।