Budget for India 2019 is completely devoid of the people of the common people, peasants, workers and working people, teachers, students, women & children and there is no proper direction of employment - said our beloved leader and MLA of Raiganj, Mr. Mohit Sengupta
2019 সালের জন্য ভারতের বাজেট ঘোষণাঃ-
এককথায় এবারের বাজেট দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দিক থেকে পুরোপুরি দিশাহীন এবং কর্মসংস্থানের কোন সঠিক দিশা নেই - বলেছেন জননেতা মোহিত সেনগুপ্ত।
দেশের বাজেট কাটছাঁট এখন ঐতিহ্য হয়ে গেছে। অবশ্য নিয়ম অনুযায়ী বাজেট ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকবারই কাটছাঁট করে ছোট করা হয়। এছাড়া প্রকৃত বাজেট বাস্তবায়নে দেখা গেছে আরও কম হয়। এর কারণ হচ্ছে অতি উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করে মোদীজী মনে করছেন বড় বাজেট দিতে পারলে বাহবা পাওয়া যাবে।
কারণ এই বাজেট বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামায় না। তিনি মনে করেন, বাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণার জন্য প্রয়োজন রাজনৈতিক প্রতিশ্রুতি। সেদিক বিবেচনা করে আয়ের লক্ষ্যমাত্রার সাপেক্ষে ব্যয় নির্ধারণ করা দরকার। তাহলেই বাজেট পুরোপুরি বাস্তবায়ন হবে। অন্যথায় গতবার এ ধরনের কাটছাঁট করায় পুরো প্রক্রিয়ায় একধরনের প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এবং এবারের বাজেট প্রণয়নে অনেক দুর্বলতা লক্ষণীয়। বাজেটের ঘাটতি অর্থায়নের আরেকটি বড় উৎস হচ্ছে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ। সেক্ষেত্রেও এবারের বাজেটে ধামাচাপা প্রকট।
তাই বড় বড় ডায়ালগ নয়, আমরা সাধারণ মানুষ চাই বড় বড় কাজ। চাই এই বাজেট হোক কৃষক-শ্রমিক-শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ, নারী-শিশু সহ সর্বস্তরের সকলের মনের মত; অবিরত যেন এগিয়ে যেতে পারে আমাদের দেশ।
Budget for India 2019 Completely devoid - No Proper direction of employment - Mohit Sengupta

Comments
Post a Comment