Skip to main content

উত্তর দিনাজপুর জেলার মানুষের সুচিকিৎসার ও পরিকাঠামো উন্নয়নের দাবীতে যুব কংগ্রেসের জেলা জুড়ে আন্দোলন ও BMOH কে স্মারকলিপি প্রদান

উত্তর দিনাজপুর জেলার মানুষের সুচিকিৎসার ও পরিকাঠামো উন্নয়নের দাবীতে যুব কংগ্রেসের জেলা জুড়ে আন্দোলন ও BMOH কে স্মারকলিপি প্রদান।
Uttar Dinajpur Youth Congress Movement for the Development of the Treatment and Infrastructure of the people of Uttar Dinajpur - Deputation to BMOH.

উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গ্রামের মানুষের সুচিকিৎসা ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস জেলার প্রত্যেকটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক (BMOH) কে স্মারকলিপি প্রদানেযৌথ কর্মসূচী গ্রহন করা হয় এবং এই কর্মসূচী রুপায়নের লক্ষে আজকে রায়গঞ্জের মহারাজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ( BPHC) সাধারণ মানুষের সুচিকিৎসার দাবী ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি দ্বয় যথাক্রমে সৌভিক রায় ও সোমনাথ দে উভয়ের যৌথ নেতৃত্বে রায়গঞ্জ ব্লকের ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক কে Deputation দেওয়া হল। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারন সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকৎ আলী, রায়গঞ্জ শহর কংগ্রেস সভাপতি গৌতম দাস, ব্লক কিষান কংগ্রেস সভাপতি সত‍্যরঞ্জন দাস, জেলা কংগ্রেস মিডিয়া সেল সভাপতি মনোতোষ সরকার, ব্লক কংগ্রেস নেতা ফরিদ বক্স, রামপুর অঞ্চল কংগ্রেস সভাপতি হরিদাস দে, রামপু্র অঞ্চল যুব কংগ্রেস সভাপতি লাবলু বর্মন, অন‍্যান‍্য জেলা, ব্লক, শহরের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।

আজকে নাগরিক স্বার্থে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডেপুটেশন দেওয়া হলো সেই দাবি গুলি হল যথাক্রমে-

01.স্বাস্থ্যকেন্দ্রে অবিলম্বে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে।
02.শ্বাসকষ্টের রোগীদের জন্য নেবুলাইজেশনের ব্যবস্থা করতে হবে।
03.শিশু ও প্রসূতি মায়ের জন্য বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করতে হবে।
04.স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হয়ে পড়ে থাকা চাইল্ড কেয়ার ইউনিট অবিলম্বে চালু করতে হবে।
05.অপারেশন থিয়েটারের পরিকাঠামো উন্নত করে প্রসব সহ সাধারণ অপারেশনের ব্যবস্থা করতে হবে।
06.স্বাস্থ্যকেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য অবিলম্বে জেনারেটরের ব্যবস্থা করতে হবে।
07.স্বাস্থ্যকেন্দ্রে গরীব মানুষের জন্য বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করতে হবে এবং সরকারী ঔষধ অন্যায়ভাবে বাইরে বিক্রি হওয়া বন্ধ করতে হবে।
08. জি ডি এ কর্মীরা যাতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ডিউটি করেন তার ব্যবস্থা করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে।
09. স্বাস্থ্যকেন্দ্রে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার ব্যবস্থা করতে হবে।
10.স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের জন্য বরাদ্দ খাবারের মান বৃদ্ধি করতে হবে।
11.আপনার অধীনস্থ দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ পরিষেবার উন্নতি করতে হবে।
12.অহেতুক রুগী রেফার করা বন্ধ করতে হবে।
13.স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের রাত্রি যাপনের জন্য প্রতীক্ষালয় তৈরী করতে হবে।

অবিলম্বে উপরিউক্ত সমস্যাগুলো অতিসত্বর সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।
জয় হিন্দ।
Indian National Congress Zindabad.

Comments

Popular posts from this blog

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রুপায়নে ও উন্নয়নে মোহিত সেনগুপ্তের নামে কুৎসা রটানোর চেষ্টা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রুপায়নে ও উন্নয়নে  মোহিত সেনগুপ্তের   নামে  কুৎসা রটানোর চেষ্টা । The implementation and development of Raiganj University some stalwarts are trying to spread slander in the name of Mohit Sengupta. মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয় সম্পর্কে কিছু বক্তব্য। আজীবন আপোষহীন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহান জননেতা রায়গঞ্জের রূপকার শ্রী মোহিত সেনগুপ্ত। রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের মধ্যে অতীব বৈশিষ্ট্যমন্ডিত দিক হচ্ছে প্রতিক্রিয়াশীল সমাজ ও পরিবেশের মাঝে তার রাজনীতি সঠিকভাবে প্রয়োগে পিছপা হতে আমরা কখনো দেখিনি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আমরা দেখেছি, গরীব মানুষের জীবনমান উন্নয়নে ও সার্বিক সমাজ প্রগতি অর্জনে তার প্রচেষ্টা আজও নিরলস এবং বহমান। তিনি আজ পর্যন্ ত লাগাতার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন আগামী দিনেও তা অব্যাহত থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।  কারণ এই অকৃতদার ব্যক্তির তার কোনো পিছুটান নেই, আজ তার পরিবার সারাবাংলা তথা মাতৃভূমি ভারতবর্ষ। তিনি এখন আমার, আপন...

রায়গঞ্জের রাধাগোবিন্দ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক মোহিত সেনগুপ্ত

রায়গঞ্জের রাধাগোবিন্দ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত। আজকে রায়গঞ্জের রূপকার মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় রায়গঞ্জের এলআইসি মোড়ের পাশে রাধাগোবিন্দ মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে উপস্থিত হন। উক্ত মন্দির কমিটির সদস্যরা তাকে ফুলের মালা ও কপালে চন্দনের ফোটা দিয়ে সাদরে বরণ করেন এবং ভক্তগনের মধ্যে মায়েরা উলুধ্বনি দিয়ে বরণ করে নেন ও সম্বর্ধনা দেন। উপস্থিত ছিলেন ভক্তগন ও মন্দির কমিটির সদস্য সুবল সরকার ও অমল বাবু এবং বৈদ্যনাথ বাবু। তারা মন্দির সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন এবং বিধায়কের কাছে মন্দির সংস্কারের জন্য সহযোগিতার হাত বাড়ানোর আবেদন করেছেন। মাননীয় বিধায়ক উপস্থিত মন্দির কমিটির সদস্যদের বলেন যে সরকারিভাবে মন্দির বা মসজিদে সরাসরি কোনো রকম অর্থ সরবরাহ করা যাবেনা, নিষিদ্ধ করা হয়েছে। তবুও আমি চেষ্টা করবো যাতে অন্য কোন ভাবে যদি সাহায্য করা যায় আপনাদের মন্দিরের জন্য। আমি আমাদের সাংসদ কোটার ভিত্তিতে এই মন্দির নির্মাণের সহযোগিতা করার চেষ্টা করবো। কারণ রায়গঞ্জে বয়স্ক মানুষদের থাকার জায়গা নির্দিষ্ট কোন স্থান নেই...

কাটজমি দুর্নীতির অভিযোগ - নথি দেখাতে ব্যর্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

কাটজমি দুর্নীতির অভিযোগ - নথি দেখাতে ব্যর্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। (কাটমানি নিয়ে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনের ছবি গত ৪ তারিখের।) নিজস্ব সংবাদদাতা : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ভুয়ো কাগজপত্র দেখিয়ে প্রায় ৩০ শতক জমি দখলের অভিযোগে এখন রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের কাঠগোড়ায়। অভিযোগ করেছেন উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত রায়গঞ্জ শহরের বীরনগরের বাসিন্দা শ্রী নারায়ন চন্দ্র দাশ মহাশয়। তিনি পরিষ্কার অভিযোগ করেন তার জমির দাগ নম্বর পাল্টে ২০১৭ সালে এই মিউটেশন করা হয়েছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার জমি জবরদখল করে রেখেছে। ভূমি সংস্কার দপ্তরের নিকট জানা যায়, গত বৃহস্পতিবার এই জমি সংক্রান্ত সমস্যা নিয়ে শুনানির জন্য দুই তরফের প্রতিনিধিকে ডাকা হয়েছিল ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সামনে। জমির অভিযোগকারী নারায়ণ চন্দ্র দাস এর তরফ থেকে জমির সমস্ত নথি দেখানো হলেও, বিশ্ববিদ্যালয় কোন জমি সংক্রান্ত কোনো অনুমতিপত্র বা নথিপত্র দেখাতে পারেনি। বি,এল,আর,ও সাহেব শ্রী প্রদীপ গিরি বাবু বলেন, দুপুর তিনটে নাগাদ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ...