নিজস্ব প্রতিনিধি: রায়গঞ্জ ব্লকের বন্যা কবলিত এলাকার মানুষ বিপদগ্রস্থ - ডি এম এর নিকট ত্রাণের দাবী ও দাবীপত্র পেশ করলেন MLA মোহিত সেনগুপ্ত।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত গ্রামগুলির মধ্যে বাহিন, কুমারজোল, মাধবপুর, কামারতলি, গোয়াবারি, ভুলকাই, বিষ্ণুপুর, কমরোল, লহুজগ্রাম, টেঙ্গ্রা, বালিরপর, ছিট মহারাজপুর এবং ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত গ্রামগুলির মধ্যে জুগিয়ামের, ভিটিহার, রহমতপুর, বালিচর, গোয়ালদহ, নয়াটুলি, অনন্তপুর, ছোটভিটিহার, পারারপুকুর, খিরাবাড়ি, দুপদোয়ার প্রভৃতি বন্যা কবলিত এলাকায় রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি শ্রী মোহিত সেনগুপ্ত সমস্ত এলাকা পরিদর্শন করে বলেন, আমি পরিদর্শন করে দেখেছি বন্যা বিধ্বস্ত এলাকায় প্রচন্ড দুরবস্থার মধ্যে অধিবাসীরা আছেন। অতিসত্বর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বন্যার মোকাবিলা করে গ্রামবাসীগন যেন সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য জেলা কমিটিতে জরুরী বৈঠক করে বাহিন ও গৌরী গ্রাম পঞ্চায়েতের বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে রায়গঞ্জের রূপকার ও বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় আজ অত্র জেলার জেলাসমাহর্তার কাছে নিম্নলিখিত বিষয়গুলোর উপর জোরালো দাবী করেছেন এবং তাহার নিকট একটি দাবিপত্র পেস করলেন।
দাবি গুলি হল:
👉 ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত এবং ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকায় অবিলম্বে একটি করে স্পিড বোটের ব্যবস্থা করতে হবে। খবরে প্রকাশ যে, একজন ব্যক্তি তড়িতাহত হয়ে মারা গেছেন কিন্তু তিনি আদতে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার প্রাথমিক চিকিৎসা করার সময়ও পাওয়া যায়নি।
এলাকায় অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
👉 ওই অঞ্চলের সাবসিডিয়ারি হেলথ সেন্টারের বদলে স্থায়ীভাবে সরকারী স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে হবে, যেখানে ডাক্তার নার্স এবং ওষুধপত্রের সমস্ত রকম সুযোগ-সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে।
👉 হড়কা বানের ফলে ৯ নম্বর গৌরী অঞ্চলে যোগাযোগকারী রাস্তাগুলি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্থ ও ভেঙেচুরে গেছে অবিলম্বে সাড়াই করার ব্যবস্থা করতে হবে। যাতে মানুষ কোন ভাবে আপাতত যাতায়াত করতে পারে এবং অসুস্থ মানুষদের যেন হাসপাতালে নিয়ে যেতে পারে।
হড়কা বানের ফলে অনন্তপুর ও ভিটিয়ারের যোগাযোগকারী রাস্তাটির দুই জায়গায় জলের তোড়ে ভেসে গিয়েছে, সেখানে আপাতত অস্থায়ীভাবে কমপক্ষে একটি বাঁশের সাঁকো তৈরি করে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে।
মাননীয় বিধায়ক আরোও বলেন, উপরিউক্ত দাবী গুলি দ্রুততার সঙ্গে ব্যবস্থা করতে হবে, যাতে বন্যা কবলিত এলাকার দুর্গতমানুষ কমপক্ষে মাথা গোঁজার ঠাঁই পায়। যদি উক্ত বিষয়গুলির উপরে জেলা প্রশাসন ও বন্যা ত্রাণ দপ্তর থেকে অতিসত্বর কোন ব্যবস্থা না করা হয় তাহলে বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস।

Comments
Post a Comment