রায়গঞ্জ থানার সুভাসগঞ্জ পালপাড়া নিবাসী শ্রী অমল ঘোষ গত শনিবার (২০-০৭-২০১৯) অজানা আততায়ীর আক্রমণে নিহত হন বলে খবরে প্রকাশ ও এলাকাবাসীরাও দাবী করছেন।
উত্তর দিনাজপুর জেলার সুভাসগঞ্জ গ্রামের পালপাড়া নিবাসী শ্রী অমল ঘোষ গত তারিখ ২০-০৭-২০১৯ রোজ শনিবার নিখোঁজ হওয়ার পরেরদিন তার মৃতদেহ সুভাষগঞ্জের এক খালের ধারে পাওয়া যায়। কিন্তু কিভাবে কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ।
তাই আজকে নিহত অমল ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাকে শ্রদ্ধা জানাতে উত্তর দিনাজপুরজেলা কংগ্রেস সভাপতি, বিধায়ক ও রায়গঞ্জের রূপকার শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় উপস্থিত হয়েছিলেন। শোকার্ত পরিবারের পাশাপাশি আরোও অনেক লোকজন ছিলেন তারা প্রত্যেকেই বিধায়কের কাছে দাবী করেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন কঠিন শাস্তি হয়, এই পরিবার যেন সঠিক বিচার পায় এটা দেখবেন। এবং নিহত অমল ঘোষের স্ত্রী বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়েন এবং দাবী করেন, যারা আমার স্বামীকে খুন করেছে তাদের যেন কঠিন শাস্তি হয়।
নিহত অমল ঘোষের স্ত্রী ও সন্তান
মাননীয় বিধায়ক বলেন, আজকে যে ঘটনা ঘটেছে এটা খুব দুঃখজনক এবং মর্মান্তিক, ছোট ছোট দুটি বাচ্চা। পরিবারটাকে ভাসিয়ে দেওয়া হল। পরিবারের আর্থিক আয়ের কোনও বিকল্প ব্যবস্থা নেই। আমার কাছে সান্তনা দেওয়ার কোনো ভাষা নেই। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে, আইনগত দিক থেকে এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরোও বলেন, জেলার বিভিন্ন প্রান্তে এবং রায়গঞ্জ বিভিন্ন এলাকায় একের পর এক এরকম দুষ্কৃতীদের আক্রমণে চুরি, ছিনতাই, ডাকাতি ও সাধারণ মানুষ তাদের হাতে আক্রান্ত হয়ে খুন হচ্ছেন আর প্রশাসন কি করছে? চারদিকে গুন্ডাগর্তি বেড়েই চলেছে অথচ পুলিশ প্রশাসন নির্বিকার।
প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও তৎপরতার অভাবে আজ এলাকায় এই ধরনের দুষ্কর্ম বেড়েই চলেছে।
বিধায়কের সঙ্গে ছিলেন জেলা সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ ও রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি জনাব লিয়াকত আলী এবং জেলা মিডিয়া ও আইটি সেল এর পক্ষে শ্রী মনোতোষ সরকার।
MLA Mohit Sengupta was attended of Amal Ghosh house today to pay homage to him, He was killed in Subhasganj, and to pay tribute to his bereaved family.

Comments
Post a Comment