If the corridor starts, it will take only two hours to go to Meghalaya, India's Hili and Bangladesh. - The Chief Minister of Meghalaya is zealous and active about this issue
করিডর চালু হলে ভারতের হিলি ও বাংলাদেশ হয়ে মেঘালয়ে যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। - এই বিষয়ে উদ্যোগী এবং তৎপর হলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।
ভারতবর্ষের নতুন কমিটির পথ বাণিজ্য পথ খোলার জন্য ভারত সরকার একটি আন্তর্জাতিক সুপার স্পিড সড়ক যোজনা চালু করেছেন।
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি হয়ে বাংলাদেশের ফুলবাড়ী গাইবান্ধা, মহেন্দ্রগঞ্জ তুরা মেঘালয় করিডর চালু বিষয়ে উদ্যোগী হলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
যদিও এই ধরনের প্রকল্প অনেক আগেই জহরলাল নেহেরুর প্রধানমন্ত্রী থাকাকালীন আন্তর্জাতিক সড়কপথ যোজনা প্রস্তাব হয়েছিল এবং সংসদে সেটি পাসও হয়েছিল এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধান চন্দ্র রায়ের উদ্যোগে এই ধরনের আন্তর্জাতিক পথের সূচনা হয়েছিল। পশ্চিমবঙ্গের সঙ্গে বিভিন্ন প্রান্তিক দেশের যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো তৈরি হয়েছিল বিধান রায়ের আমলে।
তার ফলে ভারত - পাকিস্তান অধুনা বাংলাদেশ, হিলি হয়ে এবং ভারত - নেপাল সড়ক যোগাযোগ পথ চালু করার উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশের প্ল্যানিং কমিশন ন্যাশনাল ট্রান্সপোর্ট ডেভলপমেন্ট পলিসি কমিটি 2012 সালের জুন মাসে ভারত সরকারের কাছে করিডর সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেয় ওই রিপোর্টে এক নম্বরে স্থান ছিল হিলি - মহেন্দ্রগঞ্জ ভায়া বাংলাদেশ করিডোর।
হিলি মহেন্দ্রগঞ্জ বাংলাদেশ করিডর চালু হলে উত্তর পূর্ব ভারতের দূরত্ব ৭০০ কিলোমিটার থেকে কমে গিয়ে হবে মাত্র ১০০ কিলোমিটার। দেশভাগের ফলে এই দূরত্ব বেড়ে যায় কিন্তু যদি এই করিডর তৈরি হলে হিলি থেকে বর্তমান বাংলাদেশের পলাশবাড়ী গাইবান্ধা হয়ে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের দূরত্ব মাত্র 100 কিলোমিটার।
কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা নেশনাল ট্রান্সপোর্ট ডেভলপমেন্ট পলিসি কমিটির রিপোর্টে এই কোডের অবশ্যই বলে উল্লেখ করা আছে কিন্তু এখনো পর্যন্ত এই করিডোরের কোন ব্যবস্থা হয়নি।
এই করিডোরের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকেও ভারতবর্ষের কাছে আবেদন করা হয়েছে।
তাই এই বিষয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বিশেষভাবে উদ্যোগী হয়েছেন তিনি বলেন কলকাতা থেকে শিলিগুড়ি গোহাটি হয়ে মেঘালয় যেতে প্রায় আড়াই হাজার কিলোমিটার পাড়ি দিতে হয় কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার হিলি হয়ে বাংলাদেশের ফুলবাড়ী গাইবান্ধা মহেন্দ্রগঞ্জ করিডর চালু হলে মাত্র 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মেঘালয় পৌঁছানো সম্ভব। এর ফলে শুধু দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নয় গোটা উত্তর-পূর্ব ভারতের প্রভূত উন্নতি ঘটবে তাই তিনি দিল্লির সংসদ ভবনে উত্তর পূর্ব ভারত উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং এর হাতে এই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার হিলি থেকে বাংলাদেশের ফুলবাড়ী, গাইবান্ধা হয়ে মেঘালয় করিডর চালু করার দাবি সনদ তুলে দেন এবং বলেন উত্তর-পূর্ব ভারতে বাণিজ্য ক্ষেত্র প্রভূত উন্নতি ও প্রসার ঘটবে এ বিষয়ে কোন সন্দেহ নেই। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী কাছেও তারা এ বিষয়ে একটি দাবিপত্র পেশ করেছেন।

Comments
Post a Comment