Skip to main content

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের নাটমন্দির মাঠে নির্বাচনী কর্মীসভায় দীপা দাশমুন্সি

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের নাটমন্দির মাঠে নির্বাচনী কর্মীসভায় দীপা দাশমুন্সি
Parti-Workers Meeting for Election in Mohendraganj Natmandir of Kaliyaganj - Deepa Dasmunsi

দিনাজপুর বার্তা -   কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে নাটমন্দিরের মাঠে কালিয়াগঞ্জ শহর কংগ্রেস, ব্লক ও জাতীয়  যুব কংগ্রেসের পরিচালনায় প্রচুর লোকজন সমাগমে আজ জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি, বিধায়ক প্রমথ নাথ রায়, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ ও কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি শ্রী সুজিত দত্ত, জেলা কংগ্রেস নেতা শ্রী তুলসী জয়সোয়াল ও অন্যান্য কংগ্রেস নেতৃবর্গ ও সাধারণ কর্মীগন। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের মাঠে জাতীয় কংগ্রেস প্রার্থী শ্রীমতী দীপা দাশমুন্সি একটি নির্বাচনী কর্মীসভা করলেন।
এলাকার বহু মানুষ জনসাধারণ সমাগমে আজ জাতীয় কংগ্রেসের নির্বাচনী কর্মীসভা ভরপুর মাঠের চারদিকে কানায় কানায় লোকে লোকারণ্য, রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ার উপক্রম। এক কথায় এই প্রিয় দাশমুন্সির খাস তালুকে অন্য কারো বা কোন দলের যে স্থান নেই তা আজকের এই কর্মীসভায় প্রমাণ হয়ে গেল।
জাতীয় কংগ্রেস সভাপতি শ্রী রাহুল গান্ধীর গরিব মানুষের জন্য যে জনমোহিনী নির্বাচনী ইস্তাহার তুলে ধরেছেন তাকে সাথে করে আজকের এই দুপুরবেলায় প্রচন্ড রোদ্দুরের মধ্যে দীপা দাশমুন্সি সহ জাতীয় কংগ্রেস নেতৃত্বগন, এলাকার কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। দীপা দাশমুন্সি বলেনবিগত পাঁচ বছরে বিজেপি সরকার কিছু করেননি শুধু সাধারণ মানুষকে হয়রানি করেছেন শুধু সাধারণ মানুষ কেন যারা সাধারণ ব্যবসায়ী তাদের উপর জিএসটি চাপিয়ে দিয়েছেন। তিনি আরোও বলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু বড় বড় ভাষণ মেরে গেছেন কাজের কাজ কিছু করেননি। জাতীয় কংগ্রেসের এই জনমোহিনী ইস্তাহারে তারা আজ স্তম্বিত এবং শংকিত। তাদের ভয় ধরে গেছে তারা আর দিল্লিতে আসতে পারবে না। মাননীয় শ্রীমতী দীপা দাশমুন্সি সাধারণ কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের এগিয়ে আসতে হবে, এবার আমাদের জয় নিশ্চিত।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ মহাশয় বলেন, এটা আমাদের প্রিয় নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির খাসতালুক, এই মাটি কংগ্রেসের মাটি। আজও আমাদের প্রয়াত নেতার প্রতি আমাদের মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা এখনো বিদ্যমান। তাই বিগত দিনে উত্তর দিনাজপুর জেলার পৌর এবং পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারগণ যেভাবে কংগ্রেসকে ভোট দিয়ে আশীর্বাদ করেছেন কিন্তু সেই সব প্রতিনিধি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, দলবদলে করে এখানকার পৌরসভা, ইসলামপুর, ডালখোলা ও রায়গঞ্জের পৌরসভা রাজ্যের শাসক দলের কাছে বিক্রি হয়ে গেছেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের একজোট হয়ে সেই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে কংগ্রেস প্রার্থীকে জয় লাভ করে দেখিয়ে দিতে হবে।
তিনি আরোও বলেন গত পাঁচ বছরে সিপিএমের সাংসদ এলাকার মানুষের পাশে দেখা যায়নি এবং সাংসদ তহবিলের টাকাও তিনি ঠিকমতো খরচ করতে পারেননি তাই জনগণের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার আশা নিয়ে এবং কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের প্রিয় নেত্রী দীপা দাশমুন্সি রায়গঞ্জ লোকসভা আসনে পুনরায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আশা করছেন, পুনরায় এলাকার মানুষের রায় নিয়ে এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন।
কর্মীসভা শেষ হয়ে যাওয়ার পরে এলাকার মানুষজন, কংগ্রেস কর্মী ও সমর্থকগণ কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে নিয়ে রোড শো করেন।

Comments

Popular posts from this blog

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রুপায়নে ও উন্নয়নে মোহিত সেনগুপ্তের নামে কুৎসা রটানোর চেষ্টা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রুপায়নে ও উন্নয়নে  মোহিত সেনগুপ্তের   নামে  কুৎসা রটানোর চেষ্টা । The implementation and development of Raiganj University some stalwarts are trying to spread slander in the name of Mohit Sengupta. মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয় সম্পর্কে কিছু বক্তব্য। আজীবন আপোষহীন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহান জননেতা রায়গঞ্জের রূপকার শ্রী মোহিত সেনগুপ্ত। রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের মধ্যে অতীব বৈশিষ্ট্যমন্ডিত দিক হচ্ছে প্রতিক্রিয়াশীল সমাজ ও পরিবেশের মাঝে তার রাজনীতি সঠিকভাবে প্রয়োগে পিছপা হতে আমরা কখনো দেখিনি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আমরা দেখেছি, গরীব মানুষের জীবনমান উন্নয়নে ও সার্বিক সমাজ প্রগতি অর্জনে তার প্রচেষ্টা আজও নিরলস এবং বহমান। তিনি আজ পর্যন্ ত লাগাতার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন আগামী দিনেও তা অব্যাহত থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।  কারণ এই অকৃতদার ব্যক্তির তার কোনো পিছুটান নেই, আজ তার পরিবার সারাবাংলা তথা মাতৃভূমি ভারতবর্ষ। তিনি এখন আমার, আপন...

রায়গঞ্জের রাধাগোবিন্দ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক মোহিত সেনগুপ্ত

রায়গঞ্জের রাধাগোবিন্দ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত। আজকে রায়গঞ্জের রূপকার মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় রায়গঞ্জের এলআইসি মোড়ের পাশে রাধাগোবিন্দ মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে উপস্থিত হন। উক্ত মন্দির কমিটির সদস্যরা তাকে ফুলের মালা ও কপালে চন্দনের ফোটা দিয়ে সাদরে বরণ করেন এবং ভক্তগনের মধ্যে মায়েরা উলুধ্বনি দিয়ে বরণ করে নেন ও সম্বর্ধনা দেন। উপস্থিত ছিলেন ভক্তগন ও মন্দির কমিটির সদস্য সুবল সরকার ও অমল বাবু এবং বৈদ্যনাথ বাবু। তারা মন্দির সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন এবং বিধায়কের কাছে মন্দির সংস্কারের জন্য সহযোগিতার হাত বাড়ানোর আবেদন করেছেন। মাননীয় বিধায়ক উপস্থিত মন্দির কমিটির সদস্যদের বলেন যে সরকারিভাবে মন্দির বা মসজিদে সরাসরি কোনো রকম অর্থ সরবরাহ করা যাবেনা, নিষিদ্ধ করা হয়েছে। তবুও আমি চেষ্টা করবো যাতে অন্য কোন ভাবে যদি সাহায্য করা যায় আপনাদের মন্দিরের জন্য। আমি আমাদের সাংসদ কোটার ভিত্তিতে এই মন্দির নির্মাণের সহযোগিতা করার চেষ্টা করবো। কারণ রায়গঞ্জে বয়স্ক মানুষদের থাকার জায়গা নির্দিষ্ট কোন স্থান নেই...

কাটজমি দুর্নীতির অভিযোগ - নথি দেখাতে ব্যর্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

কাটজমি দুর্নীতির অভিযোগ - নথি দেখাতে ব্যর্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। (কাটমানি নিয়ে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনের ছবি গত ৪ তারিখের।) নিজস্ব সংবাদদাতা : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ভুয়ো কাগজপত্র দেখিয়ে প্রায় ৩০ শতক জমি দখলের অভিযোগে এখন রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের কাঠগোড়ায়। অভিযোগ করেছেন উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত রায়গঞ্জ শহরের বীরনগরের বাসিন্দা শ্রী নারায়ন চন্দ্র দাশ মহাশয়। তিনি পরিষ্কার অভিযোগ করেন তার জমির দাগ নম্বর পাল্টে ২০১৭ সালে এই মিউটেশন করা হয়েছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার জমি জবরদখল করে রেখেছে। ভূমি সংস্কার দপ্তরের নিকট জানা যায়, গত বৃহস্পতিবার এই জমি সংক্রান্ত সমস্যা নিয়ে শুনানির জন্য দুই তরফের প্রতিনিধিকে ডাকা হয়েছিল ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সামনে। জমির অভিযোগকারী নারায়ণ চন্দ্র দাস এর তরফ থেকে জমির সমস্ত নথি দেখানো হলেও, বিশ্ববিদ্যালয় কোন জমি সংক্রান্ত কোনো অনুমতিপত্র বা নথিপত্র দেখাতে পারেনি। বি,এল,আর,ও সাহেব শ্রী প্রদীপ গিরি বাবু বলেন, দুপুর তিনটে নাগাদ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ...