রায়গঞ্জ থানার সুভাসগঞ্জ পালপাড়া নিবাসী শ্রী অমল ঘোষ গত শনিবার (২০-০৭-২০১৯) অজানা আততায়ীর আক্রমণে নিহত হন বলে খবরে প্রকাশ ও এলাকাবাসীরাও দাবী করছেন। উত্তর দিনাজপুর জেলার সুভাসগঞ্জ গ্রামের পালপাড়া নিবাসী শ্রী অমল ঘোষ গত তারিখ ২০-০৭-২০১৯ রোজ শনিবার নিখোঁজ হওয়ার পরেরদিন তার মৃতদেহ সুভাষগঞ্জের এক খালের ধারে পাওয়া যায়। কিন্তু কিভাবে কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ। তাই আজকে নিহত অমল ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাকে শ্রদ্ধা জানাতে উত্তর দিনাজপুরজেলা কংগ্রেস সভাপতি, বিধায়ক ও রায়গঞ্জের রূপকার শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় উপস্থিত হয়েছিলেন। শোকার্ত পরিবারের পাশাপাশি আরোও অনেক লোকজন ছিলেন তারা প্রত্যেকেই বিধায়কের কাছে দাবী করেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন কঠিন শাস্তি হয়, এই পরিবার যেন সঠিক বিচার পায় এটা দেখবেন। এবং নিহত অমল ঘোষের স্ত্রী বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়েন এবং দাবী করেন, যারা আমার স্বামীকে খুন করেছে তাদের যেন কঠিন শাস্তি হয়। নিহত অমল ঘোষের স্ত্রী ও সন্তান মাননীয় বিধায়ক বলেন, আজকে যে ঘটনা ঘটেছে এটা খুব ...
Comments
Post a Comment